শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘৯৯৯’ এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক জীবিত উদ্ধার

‘৯৯৯’ এ কল, সাগর থেকে ১২ চীনা নাবিক জীবিত উদ্ধার

অনুসন্ধান ডেস্ক:: জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে কল পেয়ে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার সময় স্পিডবোট নিয়ে উল্টে যাওয়া ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড।

বুধবার (২৯, মার্চ) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার পরিদর্শক মো. আনোয়ার সাত্তার  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের নিকটবর্তী অবস্থানে থাকা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন।

মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দুয়েকজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভিতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে আসলেও উল্টানো স্পিডবোটের ভিতর থেকে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হননি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান তিনি।

মো. আনোয়ার সাত্তার জানান, ‘৯৯৯’ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

‘৯৯৯’ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্টগার্ড এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন্স লে. কমান্ডার রাসেল মিয়া ‘৯৯৯’ কে বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯