শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২২ মার্চ) রাতে গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন।
সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি হাসপাতালে গণমাধ্যমকে ভর্তির কথা জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আমি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা সহায় হলে সকলের দোয়ায় তিনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এদিকে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রথমিকভাবে বাবার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছেন। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি, আশা করছি আগামীকাল তাকে রিলিজ দিয়ে দেবেন চিকিৎসকরা। তিনি বলেন, এর আগে বাবার একটি অস্ত্রোপচার হয়েছিল। সেখানে তিনি ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।