বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিব আমাকে মারতে এসেছিলেন: ব্যারিস্টার সুমন

সাকিব আমাকে মারতে এসেছিলেন: ব্যারিস্টার সুমন

অনুসন্ধান ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে সমালোচনার মুখে পড়া বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে মারতে আসার অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এমনটি জানান। ব্যারিস্টার সুমন বলেন, ‘‘কিছুদিন আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল।

আমি দেখি নাই, তিনি হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল, ওই সময় আমাকে দেখে সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনে আমাকে মারতে এসেছিল! আমেরিকার কিছু লোকজন সেখানে ছিল, যাদের সঙ্গে দেখা করতে আমি গিয়েছিলাম।

তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমাকে মারতে আসছিল। আমি কিছু বলি নাই। পুলিশরা এসে আমাকে বলল- ‘বাদ দেন ভাই।

সে সেলিব্রেটি। তার কথা বলে লাভ নাই।’ আমিও মনে করেছিলাম, যাক সেলিব্রেটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি মাইরও খাই, আপনাদের কাছে বিচার দেব?’’

‘তারপরও আমি কিছু বলি নাই। কিন্তু আজ আমার কাছে মনে হয়েছে, জুয়া থেকে শুরু করে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে- বিদ্বান যদি খারাপ মানুষ হয়, তাহলে পরিতাজ্য। সে যতই কোয়ালিফায়েড লোক হোক, যদি মানুষ হিসেবে ভালো না হয়, তাহলে তার ভক্ত হওয়ার সুযোগ নাই।’

‘একটা কথা বলতে চাই, সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো লোকেরা বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয়, তাহলে বাংলাদেশকে আপনি কখনই সোনার বাংলা বানাতে পারবেন না।

কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে এমন একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিতে চিন্তা না করে, এই ধরনের জিনিস যে করতে পারে, তাহলে তাকে দিয়ে দেশের ভালো কিছু হতে পারে না।’

‘যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউকে বলি নাই। ভাবছিলাম, থাকুক। আল্লাহর কাছে বিচার দিয়েছি। ভাবলাম, বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেন হয়েও সে যদি বেয়াদব হয়, তাহলে বিচার দেওয়ার জায়গা থাকে না। আজ আমার মনে হয়েছে, দু-এক কথা বলা দরকার।

তাকে যারা ফলো করেন, যারা তার ভক্ত তাদেরকে একটা অনুরোধ করব তারে বলেন, দিনে ৮-১০ ঘণ্টা ক্রিকেটের পেছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘণ্টা সময় দিয়ে ভালো মানুষ হোক।

এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আমি দাবি জানাব সরকারকে, তারে ঠিক করেন, তাকে মানুষ বানান। নাহলে সে এই ধরনের কাজ করতেই থাকবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯