বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী

ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: ইসলামের নামে জঙ্গিবাদ ধর্মের অবমাননা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি।

ইসলাম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারেন, সে উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে। শেষ বিচার আল্লাহ করবেন। এর ভার কাউকে দেয়া হয়নি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব মসজিদের উদ্বোধন করেন।

ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলামকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার। যারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করে তারা অন্য ধর্মের প্রতিও সহনশীল হয়।

ধর্মচর্চার পাশাপাশি মানুষ যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে না যায়, সে বিষয়ে শিক্ষা দেওয়ার লক্ষ্যেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়া হয়েছে বলে জানান সরকারপ্রধান। অনুষ্ঠানে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেসব নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলো মেনে হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

পবিত্র রমজানে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করবে, এটা অত্যন্ত গর্হিত কাজ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের খতিব ইমামদের উদ্দেশে তিনি বলেন, জুমার নামাজের যে খুতবা দেয়া হয়, সেখানে কালোবাজারি, খাদ্যে ভেজাল দেয়া- এটা যে গর্হিত কাজ এ ব্যাপারে কথা বলা উচিত।

রমজানে গরিব মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্যের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ যেভাবে আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাক। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষা ও ধর্ম পালনেরও সুযোগ হোক। সেজন্য এই মসজিদগুলো আমরা নির্মাণ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘ইসলাম সবসময় মানুষকে শিক্ষা গ্রহণ করতে বলেছে, নবী করিম (সা.) আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন, কাজেই এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে।’

বাংলাদেশের আজকের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকে এজন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজগুলো যেন আমরা আরও ভালোভাবে করতে পারি। এদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা বিনামূল্যে সবাইকে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি, সেইসঙ্গে তাদের জীবন জীবিকার ব্যবস্থাও করে দিচ্ছি।’

প্রসঙ্গত, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাচেতনা অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রূপ দিতে কাজ করছে গণপূর্ত মন্ত্রণালয়।

আজ তৃতীয় পর্যায়ে ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে সারাদেশে মোট ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন হলো। বাকি মসজিদগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেয়া হয়েছে। এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে সারা দেশে একযোগে মোট ৫০টি মসজিদ উদ্বোধন করেন। চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। আজকে তৃতীয় ধাপে আরও ৫০টি মসজিদ উদ্বোধন করলে তিনি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯