বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ

অনুসন্ধান ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় এটিএন নিউজ ও আজকের পত্রিকার সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বুধবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে ভেতরে ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় আইনজীবী ও সাংবাদিকদের মারধর করা হয়।

এদিকে চরম উত্তেজনায় দুপুর গড়ালেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বিক্ষোভ মিছিল চলছে পাল্টাপাল্টি। ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় থাকলেও নির্বাচনকে ঘিরে আগের রাত থেকেই পাল্টাপাল্টি অবস্থানে আছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল।

পৃথকভাবে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বা প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছে আওয়ামী সমর্থিত সাদা ও বিএনপি সমর্থিত নীল দল। মঙ্গলবার জরুরি সভার মাধ্যমে সাদা প্যানেলের আহ্বায়ক হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান এবং নীল দলে এ এস এম মোক্তার কবিরকে মনোনয়ন দেওয়া হয় পৃথকভাবে।

সোমবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে পাল্টাপাল্টি অবস্থানে যায় দুই পক্ষ। কোনো পক্ষই এখনও নির্বাচন বর্জন করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯