বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘পরকীয়ায় ব্যস্ত মা’, সুইমিংপুলে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পরকীয়ায় ব্যস্ত মা’, সুইমিংপুলে ডুবে দুই শিশুর মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় অবস্থিত ‘গার্ডেন পার্কের’ সুইমিংপুলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা পরকীয়ায় ব্যস্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতরা হলো ফাহিম (৩) ও আদিজা (৫), সম্পর্কে তারা ভাই-বোন। শনিবার (১১ মার্চ) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সময় পার্কের ভেতরেই ওই দুই শিশুর মা জিন্নাত আরা উপস্থিত ছিলেন। দুই শিশুর লাশ উদ্ধারের পর জিন্নাত আরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

জানা গেছে, শিশুদের পিতা মোখলেসুর রহমান মিন্টু পেশায় একজন রাজমিস্ত্রি। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে কেরানীগঞ্জের গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে- জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে সন্তানদের নিয়ে শনিবার বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে যান।পার্কে প্রবেশের পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন।

কিভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তিনি তা জানেন না। এদিকে ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই শিশুর পিতা মোখলেছুর রহমান জানান, বিকেলে তার স্ত্রী ফোন করে জানায় দুই সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯