শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

অনুসন্ধান ডেস্ক:: কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের ডান পায়ের গোড়ালির সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। এই ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারবেন না নেইমার।

পিএসজির ৩১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার শুক্রবার সকালে ক্র্যাচে ভর করে আসপিটার হাসপাতালে আসেন। পরে ঘন্টাখানেকের মধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সকালে নেইমারের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলী মেনে চলতে হবে।’যদিও পিএসজি কিংবা আসপিটার হাসপাতাল সূত্রই কেউই নিশ্চিত করে জানাতে পারেননি কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন। স্বনামধন্য ব্রিটিশ সার্জন জেমস কালডারের তত্বাবধানে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কালডার এর আগেও বেশ কয়েকজন ইউরোপিয়ান তারকার চিকিৎসা করেছেন।

গত মাসে লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়ে আগামী চার মাসের জন্য মাঠের চলে গেছেন নেইমার। এর আগেও বেশ কয়েকবার ইনজুরির কারনে তার পিএসজির ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে পিএসজিতে আসার পর থেকে ফিটনেস সমস্যা যেন নেইমারের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পিএসজির লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন নেইমার। অর্থাৎ পিএসজিতে আসার পর ২২৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১১২টিতে।

২০১৮ সালেও একই গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়ে কাতারে চিকিৎসা নিয়েছিলেন নেইমার। সাম্প্রতিক এই ইনজুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার এক পোস্টে লিখেছেন, ‘আমি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরে আসবো।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯