বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গ্রাম হিসাবে গরুর গোশত বিক্রি শুরু

গ্রাম হিসাবে গরুর গোশত বিক্রি শুরু

অনুসন্ধান ডেস্ক::: গরুর মাংসের (গোশত) দাম বাড়ছেই। চড়া দামের কারণে নিম্নবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম বা তারও কম গরুর মাংস বিক্রি করছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। গতকাল সকাল থেকে স্বপ্নের আউটলেটগুলোতে এমন সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির সাংবাদিকদের বলেন, গ্রাহকদের কথা সবসময় চিন্তা করে স্বপ্ন। এজন্য পরিস্থিতি বিবেচনায় সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রাম গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি জানান, যেসব আউটলেটে স্বপ্নের গরুর মাংস বিক্রি হয়, সেখানে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম গ্রামের (২৫০, ২০০, ১০০ ও ৫০ গ্রাম) গরুর মাংস যে কোনো ক্রেতা কিনতে পারবেন। নিম্নআয়ের মানুষদের মাংস কিনতে এসে আর ফিরে যেতে হবে না।

প্রতিবেশী দেশ ভারতে অনেক আগে থেকেই ক্রেতার চাহিদা অনুযায়ী গ্রাম বা টুকরা হিসাবে মাছ-মাংস বিক্রি হয়। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একইভাবে বিক্রি হয়।

তবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় অনেকে এমন অল্প মাংস কিনতে বা কেনার কথা বলতে লজ্জা পান। বিশেষ করে নিম্নআয়ের মানুষ সরাসরি বলতে পারেন না। এমন পরিস্থিতিতে ক্রেতাদের সুবিধার্থে ‘স্বপ্ন’ গ্রাম হিসেবে মাংস বিক্রি শুরু করেছে।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯