শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

অনুসন্ধান ডেস্ক:: ওয়ানডে সিরিজ শেষে এবার বাংলাদেশ ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি লড়াই। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এই ট্রফি উন্মোচন করেন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ। ১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।

সিরিজটিকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুই দলের খেলোয়াড়রাই অনুশীলন করেছে। সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কোচ হাথুরাসিংহে।

তিনি বলেন, টিম স্পিরিট অনেক ভালো। ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে। দলে সিনিয়র ক্রিকেটার নেই। তবে এটাও ঠিক যে, দলে সিনিয়র ক্রিকেটার আছে নাকি জুনিয়র ক্রিকেটার আছে তাতে কিছু যায় আসে না। মাঠের খেলাটাই আসল।

আজকেই শুধু টি-২০ দলটা দেখলাম। বিশ্বকাপের আগে যাত্রা কেবল শুরু হলো। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯