বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

অনুসন্ধান ডেস্ক:: আজ দিনগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ তথা সৌভাগ্যের রজনী। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির ও ধর্মীয় আলোচনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা রাত অতিবাহিত করবেন।

মহিমান্বিত এ রাতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া করবেন। এ রাতে আল্লাহ তায়ালা তার বান্দার গুনাহ মাফ করে দেন। হজরত আলী ইবনে আবি তালেব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যখন শাবানের ১৪ তারিখ দিনগত রাত আসবে, সে রাতে তোমরা নামাজ পড়বে আর পরের দিন রোজা রাখবে।

কেননা, এই রাতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ তায়ালা নিকটতম আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমাপ্রার্থনাকারী আছে কি; আমি ক্ষমা করে দিব! কোনো রিজিকপ্রার্থী আছে কি; যাকে আমি রিজিক দিব? এবং আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি; যার বিপদ দূর করে দিব! এভাবে আরও অনেক ব্যক্তিকে ডাকেন সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত।’ (ইবনে মাজা : ১৩৮৮)

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী পবিত্র শবে রবাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে মোবারকবাদ জানান এবং মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকত কামনা করেন।

তিনি পবিত্র শবে বরাতের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। রাতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রয়েছে-ওয়াজ মাহফিল, কুরআন তেলাওয়াত, হামদ, নাত, নফল নামাজ ও দোয়া-মুনাজাত ইত্যাদি।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করবে। শবে বরাতের তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। আজ সংবাদ পত্রের অফিস বন্ধ থাকবে এবং আগামীকাল দৈনিক পত্রিকা প্রকাশ হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯