বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হওয়ার দিন আজ

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হওয়ার দিন আজ

অনুসন্ধান ডেস্ক:: একাত্তরের মার্চ ছিলো অগ্নিঝরা । বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতার দাবিতে একাত্তরের মার্চে এসে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। হাজার বছরের ইতিহাসে বাঙালি এ মাসেই তার আত্মপরিচয়ের সন্ধান খুঁজে পায়।

অগ্নিঝরা মার্চের দ্বিতীয় দিনে ওড়ানো হয়েছিল মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র এদিন বটতলায় এসে জমায়েত হন। এদিন বঙ্গবন্ধুর আহ্বানে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়।

তাঁর নির্দেশে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভায় উত্তোলন করা হয় স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা।

বঙ্গবন্ধুর নির্দেশে এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু সহ-সভাপতি আ স ম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন।

ঐতিহাসিক সে সমাবেশে তৎকালীন ডাকসুর ভিপি আসম আবদুর রব স্বাধীন বাংলাদেশের পতাকাটি উত্তোলন করেন।

পরে এ পতাকা নিয়ে রাজপথ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। সে সব স্লোগান ছিলো এমন: জাগো জাগো-বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা-তোমার আমার ঠিকানা, স্বাধীন বাংলার জাতির পিতা- শেখ মুজিব শেখ মুজিব, বঙ্গবন্ধু এগিয়ে চলো- আমরা আছি তোমার সাথে, তুমি কে আমি কে- বাঙালি বাঙালি, তোমার দেশ আমার দেশ- বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালী অস্ত্র ধরো- সোনার বাংলা মুক্ত করো, পিন্ডি না ঢাকা- ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা- বাংলা বাংলা, ভুট্টোর মুখে লাথি মারো- বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো স্বাধীন করো- বাংলাদেশ স্বাধীন করো।

স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে ছাত্র নেতৃবৃন্দের বিশাল একটি মিছিল বঙ্গবন্ধুর বাসভবনে সমবেত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯