শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বকাপজয়ী সবাইকে ‘স্বর্ণের’ আইফোন উপহার দিলেন মেসি

বিশ্বকাপজয়ী সবাইকে ‘স্বর্ণের’ আইফোন উপহার দিলেন মেসি

অনুসন্ধান ডেস্ক:: কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির ক্যারিয়ারে আর কিছুই পাওয়ার নেই। ফুটবলে এর আগে তিনি সবই জিতেছিলেন। আর বিশ্বকাপ ট্রফিটি তার পূর্ণতা এনে দেয়।

চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, এটি জিতেছেন। এবার বিশ্বকাপ জয়ের আড়াই মাস পর সেই দলের সতীর্থ ও সকল স্টাফকে চমকে দিলেন মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও স্টাফদের স্বর্ণের প্রলেপযুক্ত ৩৫টি আইফোন ১৪ উপহার দিয়েছেন মেসি। যার প্রতিটির বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, ২৪ ক্যারেট স্বর্ণের ডিভাইসগুলো মেসি জয়ী দলের সবাইকে উপহার দিয়েছেন। ইতেমধ্যে মেসির প্যারিসের অ্যাপার্টমেন্ট থেকে মোবাইলগুলো সবার কাছে চলে গেছে।

জানা যায়, প্রতিটি ফোনেই যাকে দেওয়া হয়েছে তার নাম লেখা রয়েছে এবং মোবাইলের পেছনের অংশে আর্জেন্টিনা জাতীয় দলের লোগো রয়েছে।

এ নিয়ে একটি সূত্র জানায়, মেসি বিশ্বকাপ উদযাপনে বিশেষ কিছু করতে চেয়েছিলেন তার সতীর্থদের জন্য। তিনি উদ্যোক্তা বেন লিওনের সাথে এ নিয়ে আলোচনা করেন এবং তারা এসে মেসির সাথে একসঙ্গে ফোনগুলো ডিজাইন করেন।

আইডিজাইন গোল্ডের সিইও বেন এ নিয়ে বলেন, মেসি শুধু একজন মহাতারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের অন্যতম বিশ্বস্ত ক্রেতাও।

তিনি বিশ্বকাপের পর মাসব্যাপী আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনায় ছিলেন। তিনি (মেসি) বলেছিলেন, তিনি বিশ্বকাপ উদযাপনে সতীর্থ ও স্টাফদের বিশেষ কিছু উপহার দিতে চান। তিনি সাধারণ কোনো কিছু দিতে চাননি। বেন আরও বলেন, আমি তাকে স্বর্ণের প্রলেপযুক্ত আইফোনের কথা বলি, যেখানে প্রত্যেকের নাম থাকবে এবং সে এই ধারণাটি পছন্দ করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯