বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলতি মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে

চলতি মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে

অনুসন্ধান ডেস্ক:: চলতি মার্চ মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ। বাকি ৭৫০ মিটার রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে। সেতুতে মোট আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট থাকছে।

এর মধ্যে সাতটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি একটির কাজ আগামী ১৫ মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে চলতি মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে।

পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, আমরা দিনরাত কাজ করছি। পদ্মা সেতুর ৭৫০ মিটার অংশ ছাড়া ভাঙ্গা-মাওয়া ৪২ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।

পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ বলে জানান এই প্রকৌশলী। এদিকে দেশে প্রথমবারের মতো পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ তৈরি করা হয়েছে।

এতে খরচ বেশি হলেও মেরামত ব্যয় তেমন নেই বলে জানিয়েছেন, পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সহকারী প্রকৌশলী লোকমান হোসাইন।

তিনি বলেন, পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি টেকসই হবে। এই রেলপথে কোনো ঝাঁকুনি হবে না। পরবর্তী সময়ে মেরামত ব্যয় নেই বললেই চলে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।

এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। সেতুটি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ স্থাপন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯