বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৩৬ প্রাণ

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৩৬ প্রাণ

অনুসন্ধান ডেস্ক:: সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৩ হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩৬ জনের প্রাণহানি হয়েছে। যার বেশির ভাগ মোটরসাইকেল দুর্ঘটনা। এ সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন হাজার ৯০৪ জন।

বুধবার (১ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য রোড’-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে বাস দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

এ মাসে সারাদেশে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন এবং আহত হয়েছেন ৯৬১ জন। এ সময়ে ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।

ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি ১ হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ জন এবং আহত ১ হাজার ১৫২ জন। এ ছাড়া সিএনজি, নসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন যানবাহনে ৯১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৮ জন নিহত এবং ৯৭৬ জন আহত হয়েছে।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১টি টেলিভিশন, ২২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৭টি জাতীয় দৈনিক এবং সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী এ প্রতিবেদন তৈরি করা হয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ের প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

সংস্থাটির চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেনের তত্বাবধায়নে এ প্রতিবেদন তৈরি করা হয়।

মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, সড়কে আলাদা মোটরসাইকেল লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় এ বাহনে বেশি দুর্ঘটনা ঘটছে।

এ ছাড়া দেশে সড়কপথে দুর্ঘটনা না কমার পেছনে গণপরিবহনের চালক, সহকারীদের অদক্ষতাই শুধু নয়, দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারও দায়ী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯