বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিকটকের কারণে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সমাজ: ছড়িয়ে পড়ছে অশ্লীলতা বাড়ছে অপরাধ

টিকটকের কারণে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সমাজ: ছড়িয়ে পড়ছে অশ্লীলতা বাড়ছে অপরাধ

অনুসন্ধান ডেস্ক: অল্প বয়সীদের কাছে ব্যাপক জনপ্রিয় টিকটক ও লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপগুলো। ভিউ বাড়াতে বিকৃত ভাষা, খারাপ অঙ্গভঙ্গি ও নির্যাতনের দৃশ্য অ্যাপগুলোতে হরহামেশাই দেখা যায়। ফলে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা, সামাজিক সহিংসতা।

বাড়ছে ধর্ষণ, নারী পাচার ও পরিবারের সঙ্গে দূরত্ব। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভিডিও দেখে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সমাজ। শিশুরা ঝুঁকছে অপরাধে। তথ্যমতে, গত ৯ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় চুরির অপবাদে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন করে সেই ভিডিও টিকটিকে ছেড়ে দেয় নির্যাতনকারী নিজেই। এ ছাড়া টিকটক স্টার বানানোর লোভ দেখিয়ে ফাঁদে ফেলে অন্তত অর্ধশত তরুণীকে ভারতে পাচারের ঘটনাও ঘটেছে।

শুধু তাই নয়, টিকটক তরুণদের কাছে এতটাই জনপ্রিয় যে স্কুল ফাঁকি দিয়ে খোলা রাস্তায় ভিডিও ধারণের দৃশ্য এখন প্রতিদিনের। হালের কোনো গান, বিখ্যাত ব্যক্তির উক্তি, অঙ্গভঙ্গির পাশাপাশি দর্শকপ্রিয়তার লোভে শিশুদের দিয়েও বানানো হচ্ছে ভিডিও।

বিশেষজ্ঞরা বলছেন, টিকটক ও লাইকির প্রভাবে শিশুদের খেলাধুলার সঙ্গে কমছে সামাজিক যোগাযোগ। ভিউ বাড়ানোর নেশায় নারীদেরও হেয় করতে পিছপা হচ্ছে না তারা।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলছেন, এসব ভিডিও তৈরি করে তারা উপার্জন করছে। কিন্তু বিষয়টি হলো রাষ্ট্র এই উপার্জনকে সমর্থন করে কিনা। যদি না করে তাহলে ব্যবস্থা নিতে হবে। যেহেতু রাষ্ট্রের কোনো ব্যবস্থা দেখছি না তাহলে ধরে নিতে হবে রাষ্ট্র এই উপার্জনকে সমর্থন করছে।

টিকটক ও লাইকির কুপ্রভাব থেকে শিশু কিশোরদের সুরক্ষার জন্য ভারত ও নেপালে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বাংলাদেশেও একইরকম ব্যবস্থা নিতে পরামর্শ প্রযুক্তিবিদদের।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বলছেন, অনলাইনে সবসময় আমাদের নজরদারি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউে যাতে এ ধরনের ভিডিও বানাতে না পারে এবং কেউ যেন অপরাধে জড়াতে না পারে সেদিকে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯