বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গুলশানে ভবনে আগুন: আরও একজনের মৃত্যু

গুলশানে ভবনে আগুন: আরও একজনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহত মোহাম্মদ রাজুর (৩৫) বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ম্যানেজার মুস্তাকিম বাদশা।

তিনি বলেন, ওই ভবনের ১২ তলা থেকে লাফ দেওয়ার পর রোববার রাত ১০টার দিকে তাকে জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজুর পরিবার ভোর পৌনে চারটার দিকে লাশ নিয়ে গেছে।

রাজুর ছোট ভাই সজিব বলেন, কালীগঞ্জ নাগরি গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়েছে। সেখানে দাফনের প্রস্তুতি চলছে। রাজুর স্ত্রীর নাম সুমি। তাদের দুই সন্তান। বড় মেয়ের বয়স ১৩, ছোট ছেলের বয়স ৯ বছর।

রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপকবাহিনীর ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গতকাল রাতে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

তার নাম আনোয়ার হোসেন (৩০)। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের পরিচয় শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

তিনি ওই ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ করতেন। হাসপাতালে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯