বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি : প্রধানমন্ত্রী

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি : প্রধানমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কালশী বালুর মাঠে মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণে ও তাদের ভাগ্য গড়ার জন্য এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য নয়। কেউ যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। দীর্ঘদিন ক্ষমতায় থাকাতেই দেশের উন্নতি হয়েছে। ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ। সরকারপ্রধান বলেন, পদ্মা সেতু নিমার্ণ নিয়ে অনেক মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু নিমার্ণ বিরাট চ্যালেঞ্জ ছিল।

এ সময় মিরপুরের কালশী বালুর মাঠে বিনোদন পার্ক করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কালশী বালুর মাঠে কোনো ভবন নির্মাণ হবে না। এখানে বিনোদন পার্ক গড়ে তোলা হবে।

এ ছাড়া ঢাকায় বসবাসরত উর্দুভাষী অবাঙালিদের ফ্ল্যাট করে দেওয়ারও ঘোষণা দেন শেখ হাসিনা। তিনি বলেন, উর্দুভাষীদের জন্য উন্নতমানের ফ্ল্যাট নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯