বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১ বউয়ের ৩০ বর!

১ বউয়ের ৩০ বর!

অনুসন্ধান ডেস্ক:: এক বউয়ের ৩০ বর! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়। ঘোড়ায় চেপে পালকি নিয়ে কনে আনতে গেলে নকল বরের ভিড়ে আসল বর খুঁজতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কনেপক্ষ।

জানা গেছে, বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আসল বর ওমর ফারুকের সঙ্গে একইরকম বিয়ের সাজে কনের বাড়িতে হাজির হন আরও ২৯ জন।

আতশবাজি ফুটিয়ে ঘোড়ায় চেপে নাজিরা বাজার থেকে বাদশাহী ভঙ্গিতে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা করে বরপক্ষ। কিন্তু কনে বাড়ির গেট ধরা তরুণীরা এমন দৃশ্য দেশে চোখ কপালে। এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই হেসেই কুটিকুটি। কে আসল আর কে নকল বর তা বেছে নিতে ঘাম ছুটে যায় তাদের।

বিভ্রান্তি কাটাতে খানিক বাদে লাল শেরওয়ানি পরে আসল বরের আগমন ঘটে। গেটের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে প্রবেশ করে অন্দর মহলে।

বন্ধুদের ইচ্ছে পূরণ আর নিজের বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন বলে জানান বর ওমর ফারুক। স্বামীর এমন অদ্ভুত কাণ্ডে হতবাক কনে সুমাইয়া আক্তার রাত্রিও। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বরের বাবা। ফারুক-রাত্রী দম্পতির সুখি জীবন কামনা সবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯