শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে যেতে পারেন মেসি!

পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে যেতে পারেন মেসি!

অনুসন্ধান ডেস্ক:: চারিদিকে খবর চাউর হচ্ছে, পিএসজিতে সুখে নেই লিওনেল মেসি। তাই ভবিষ্যতে প্যারিসের দলটির হয়ে খেলার ব্যাপারে নিশ্চিত নন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা। তবে প্রশ্ন উঠেছে পিএসজি ছেড়ে কোথায় পাড়ি দেবেন তিনি?

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ বেশ নাম করেছে। তারা ইউরোপে খেলা অনেক তারকাকে খেলিয়েছে। এই লিগের অন্যতম দল ইন্টার মায়ামি। গুঞ্জন রয়েছে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন মেসি।

চলতি বছরের মে মাস পর্যন্ত পিএসজির হয়ে চুক্তি রয়েছে মেসির। নতুন চুক্তি করতে অবশ্য লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা উঠেপড়ে লেগেছে।কিন্তু ফ্রান্সের শীর্ষ গণমাধ্যম এল’কিপ বুধবার জানিয়েছে, ফ্রান্সের থাকার ব্যাপারে মেসি নিশ্চিত নন এবং তার পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামি এগিয়ে রয়েছে।

এই ইন্টার মায়ামির আবার অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। আর এই দলের কোচের ভূমিকায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফিল নেভিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯