বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গভীর রাতে পিস্তল ঠেকিয়ে বাড়ির সবাইকে আটকে রেখে ডাকাতি

গভীর রাতে পিস্তল ঠেকিয়ে বাড়ির সবাইকে আটকে রেখে ডাকাতি

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ দাড়াইল রোডে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াইটার দিকে ওই এলাকার ফারুক আহমেদের তৃতীয়তলা বাসার দ্বিতীয় তলায়।

ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে পিস্তল এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। ৯৯৯-এ কল পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির লোকজনকে উদ্ধার করে।

বাড়ির মালিক ফারুক আহমেদ জানান, বুধবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে তাদের বাসায় প্রবেশ করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা বাসার সবাইকে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে।

পরে ডাকাতরা ঘরের স্টিলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুটে নেয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯