বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরাই বেশি সাইবার হয়রানির শিকার

১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরাই বেশি সাইবার হয়রানির শিকার

অনুসন্ধান ডেস্ক: ইংরেজি সাইবার বুলিং-শব্দটি এখন বাংলাদেশেও বেশ পরিচিত। সাধারণত প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত ও সামাজিকভাবে কারো ক্ষতি করার মতো অপরাধই সাইবার বুলিং। যার বেশিরভাগ ভিকটিম হচ্ছেন নারীরা।

এমনই ঘটনার শিকার হয়েছেন আইটি ব্যবসার সাথে জড়িত এক চিকিৎসক। তার অভিযোগ ব্যবসায়ীক পার্টনার সাইফুল ব্যবসায়ীক এক মিটিং-এ আমের জুসের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে অচেতন করে তাকে র্ধষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও এবং ছবি অনলাইনে প্রচারের ভয় দেখিয়ে আরেকবার ধর্ষণ করে।

দ্বিতীয় ধর্ষনে গর্ভবতীও হয়ে পরেন সেই তরুনী। পরে অভিযুক্ত সজিব সাইফুল একই রকম ভয় দেখিয়ে স্বচ্ছল ঐ তরুনীর পরিবারের কাছ থেকে প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছেন ঐ চিকিৎসক তরুনী ।

আরেক তরুণী ২৮ বছরের তিলোত্তমা । ভালোবাসে ধর্ম পরিবর্তন করে শাওন শহীদের ঘরে উঠেছিলেন । বিয়ে না করেই একসাথে ছিলেন প্রায় তিন বছর। তরুণীর অভিযোগ, একান্ত মুহুর্তের নানা ছবি-ভিডিও অভিযুক্ত শাওন নিজের মোবাইলে তুলে তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিতা-মাত হারা ঐ তরুনী নিধারুন কষ্টে পার করছেন তার সময়।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের তথ্য মতে, সাইবার বিষয়ক ভুক্তভোগীদের ৩.২৫ শতাংশ আত্মহত্যা করেছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন ১.৯৫ শতাংশ, ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় ১৫.৫৮ শতাংশকে । সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরা।

এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা অপরাধের ঘটনা ও অভিযোগ দিন দিন বাড়ছে। নারীরাই বেশি শিকার হচ্ছেন সাইবার বুলিং-এর। স্পর্শকাতর ঘটনা বা ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিই অপরাধীদের প্রধান হাতিয়ার। বিশেষ আইন, ট্রাইব্যুনাল ও পুলিশের বিশেষ ইউনিট গঠনের পরও এ ধরনের অপরাধ কমছে না।

ক্রমবর্ধমান সাইবার অপরাধ সামাল দিতে ২০২০ সালের নভেম্বরে চালু করাহয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। শুরু থেকে এখন পর্যন্ত বিশেষ এই পুলিশ ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছেন ৩১ হাজার দু’শো ৮৪ জন নারী। তাদের মধ্যে ২৪ হাজার দু’শো ২৭ জনই সাইবার বুলিং এর শিকার হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, অন্তরঙ্গ ছবি/ভিডিও ছড়িয়ে দেওয়া ও ভুয়া আইডি থেকে সাইবার বুলিং এ শিকার হন পুরুষরাও, তবে নারী ভুক্তভোগীর সংখ্যা পুরুষের প্রায় চারগুণ।

এই অপরাধের দ্রুত শাস্তি নিশ্চিতে গঠন হয়েছে বিশেষ সাইবার ট্রাইব্যুনাল। এসংক্রান্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে(সংশোধিত) সাইবার বুলিংয়ের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে ।

ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’ -এ দেয়া ক্ষমতাবলে এই আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের জন্য এই সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম বললেন, মেয়েদের সরলতার সুযোগ নিয়ে নিয়ে ধর্ষণ ছাড়াও অর্থ হাতিয়ে নিচ্ছে অনেক প্রতারক। সম্মানহানীর ভয়ে ভিকটিমের স্বজনরা তা দিতে বাধ্য হচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলছেন, দেশে প্রযুক্তির অনেক উন্নতি হলেও আইন বা সমাজ এসব অপরাধ দমনে ততোটা জোরালো অবস্থান নেয়নি।সাইবার বুলিং কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি যুব সমাজকে ইতিবাচক বিভিন্ন কাজের সাথে যুক্ত করার পরামর্শও দেন এই বিশেষজ্ঞ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯