বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষামন্ত্রীর কথায় কোনো লাগাম নেই: রেজাউল করীম

শিক্ষামন্ত্রীর কথায় কোনো লাগাম নেই: রেজাউল করীম

অনুসন্ধান ডেস্ক: শিক্ষামন্ত্রী একবার বলেন বইয়ে কোনো ভুল নেই। আবার বলেন ভুল আছে। তার কথায় কোনো লাগাম নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, শিক্ষামন্ত্রীর কথায় কোনো লাগাম নেই। তিনি একবার বলেন বইয়ে কোনো ভুল নেই। আবার বলেন ভুল আছে। বারবার তার এমন কথা মিথ্যা প্রমাণিত। যে দেশের শিক্ষামন্ত্রীর এমন অবস্থা, সে দেশের মানুষ ধ্বংসের পথেই যাবে। তিনি কীভাবে শিক্ষামন্ত্রী হন?

তিনি আরও বলেন, যারা বর্তমান পাঠ্যবইয়ের সিলেবাস তৈরি এবং বাস্তবায়নে কাজ করেছেন তাদেরকে ধিক্কার জানাই। অবশ্যই ধর্মীয় ইসলামী শিক্ষা সর্বত্র বাস্তবায়ন করতে হবে।

রেজাউল করীম বলেন, পাঠ্যবইয়ের প্রচ্ছদে পদ্মা সেতু, মেট্রোরেল ও টানেলের ছবি দিয়ে স্বজাতির প্রতি আরও আগ্রহী করা উচিত ছিল।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুঁটছে। মানুষ না খেয়ে অর্ধাহারে দিন যাপন করছে। এটা সহ্য করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা নেই। ন্যায়ের পথে কথা বলার কোনো অবস্থা নেই। আমরা আজ নিষ্পেষিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯