বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শচীনের মেয়ে সারা’র স্ট্যাটাস ভাইরাল

শচীনের মেয়ে সারা’র স্ট্যাটাস ভাইরাল

অনুসন্ধান ডেস্ক: ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন। কিন্তু আলোচনার বাইরে তিনি থাকেন না। তার এক ছেলে ও এক মেয়েও আছেন আলোচনায়। ছেলে অর্জুন টেন্ডুলকার ক্রিকেট নিয়ে থাকলেও মেয়ে সারা আছেন মডেলিং নিয়ে। সেই সারার একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

সম্প্রতি সারা টেন্ডুলকার ভুল করে আইপিএলের দল আরসিবি’র নাম লিখে পোস্ট দেন। আর এ কারণেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সারা সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম লেখায় হাসাহাসির রোল পড়ে যায়।

পরে সারা লিখেছেন- ‘আমি ভুল করে আরবিসির পরিবর্তে আরসিবি লিখেছি।’ অবাক হওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরসিবিকে অনুসরণ করেন না সারা। তার বাবা শচীন আইপিএল শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।

গত দুই বছর তার ভাই অর্জুন টেন্ডুলকারও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সারাকে ওই দলের হয়ে উল্লাস করতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯