শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা মেডিকেলে আগুন : আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেলে আগুন : আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে রোগীর মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার দিকে হাসপাতালে নতুন ভবনের কিডনী ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখে এ অগ্নিকাণ্ড হয়। তখন হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে নিউমোনিয়াজনিত রোগে বাবাকে ঢামেক হাসপাতলের নতুন ভবনে ভর্তি করা হয়।

আজ অগ্নিকাণ্ডের সময় বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন বোনজামাই রাকিব। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯