বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ: ব্যারিস্টার রুমিন ফারহানা

ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ: ব্যারিস্টার রুমিন ফারহানা

অনুসন্ধান ডেস্ক: সাবেক সংসদ সদস্য বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত দুটি ভোটডাকাতির নির্বাচনের মতো এবার জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না।

তারা দুটি নির্বাচনে ভোট চুরি করে পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল। জনগণ তাদের ভোট দেয়নি। কিন্তু ‘সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ’- দেশে এমন নির্বাচন আর হবে না।

শনিবার বিকালে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে রংপুর বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার কুইক রেন্টালের মাধ্যমে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা প্রত্যেক চোরের বিচার করব।

আমাদের রক্তপানি করা টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের কান ধরে দেশে নিয়ে আসব। জনগণও তাদের সেই বিচার করবে। আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না। কোনো ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯