বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেব্রুয়ারিতে ঝকঝকে, সারাবছর অবহেলায় শহীদ মিনার

ফেব্রুয়ারিতে ঝকঝকে, সারাবছর অবহেলায় শহীদ মিনার

অনুসন্ধান ডেস্ক:: বছরের এগারো মাস কোনো খোঁজ না থাকলেও একুশে ফেব্রুয়ারি আসলেই কদরবারে শহীদ মিনারের আর নজর পড়ে কর্তৃপক্ষের। ভাষা শহীদদের স্বরণে স্থাপিত দেশের পবিত্র এই স্থাপনাটি সারা বছরই পড়ে থাকে অযত্নে অবহেলায়। জুতা পায়ে শহীদ মিনারে বেদিতে প্রবেশ, ছিনতাইকারী ও মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠে এটি।

ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভাষার মাস। ১৯৫২ সালের এ মাসে ভাষার জন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন যারা, তাঁদের স্মরণে নির্মিত হয়েছে এই শহীদ মিনার।

কিন্তু এই শহীদ মিনা‌রের সারা বছর কেউ কোনো খোঁজ খবর রা‌খে না। ফেব্রুয়ারি মাস এলেই চলে ঘোষা মাঝা, শুরু হ‌য়ে যায় রঙের আলপনায় সাজানো। আবার ফেব্রুা‌য়ারী মাস গেলেই এই শহীদ মিনার যেন পড়ে থাকে অনাদরে, অবহেলায়। ময়লা আবর্জনার স্তুপে ঢেকে থাকে শহীদ মিনারের চারিদিক।

বছরজুড়ে মিনারের পাদদেশে পাখির মল পড়ে সাদা হয়ে যায়। সিঁড়ির ওপর গাড়ি, মোটরসাইকেল পার্ক করে রাখা হয়। শহীদ মিনার চত্ত্বরের ভেতরে অনেকে প্রকাশ্যে ধূমপান করে, বাদামের খোসাসহ নানা ধরনের খাবারের উচ্ছিষ্ট ফেলা হয়। পথচারীরা পথ সংক্ষেপের জন্য মিনারের পাদদেশকে রাস্তা হিসেবে ব্যবহার করছে।

সারাবছরই দর্শনার্থী ও কিছু সময়ের বিশ্রামের জন্য ব্যবহার করে এ শহীদ মিনার। দ্বারা ক্ষুণ্ন হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা। দলবল নিয়ে সবাই শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন, যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ান, সেলফি তোলেন। পায়ে জুতো নিয়েও অনেককে শহীদ মিনারের বেদিতে উঠে পড়তে দেখা যায়।

আবার কাউকে পরিবার নিয়ে মিনারের পাদদেশে বসে আড্ডায় মশগুল থাকতে দেখা যায়। যেন শহীদ মিনার অবসর সময় কাটানোরই স্থান!

মাদারীপুর থেকে আগত দর্শনার্থী মুনসুর মিয়া বলেন, এটা একটি কেন্দ্রীয় শহীদ মিনার। দেশে বিদেশের অনেক দর্শনার্থীরা এটাকে দেখতে ছুটে আসেন। তাই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সারাবছরই শহীদ মিনারকে সুন্দর, পরিষ্কার ও পরিপাটিভাবে সাজিয়ে রাখা উচিৎ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯