বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি

অনুসন্ধান ডেস্ক:: কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। সূত্র জানায়, ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে।

চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তার পদে পরিবর্তন এল।

কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। উল্লেখ্য, ডেপুটি গভর্নর হিসেবে তিনি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯