বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গানে গানে নিজেদের কথা বললেন ট্রাফিক পুলিশ সদস্য

গানে গানে নিজেদের কথা বললেন ট্রাফিক পুলিশ সদস্য

অনুসন্ধান ডেস্ক:: নির্মিত হলো বাংলাদেশের ট্রাফিক পুলিশের থিম গান। নিজেদের জীবনযাত্রা নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্য দ্বীন ইসলাম। এর আগেও পুলিশের থিম গান গেয়েছিলেন তিনি।

গানকে বিশ্লেষণ করে দ্বীন ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের যে ত্যাগ রয়েছে, যে বাস্তবতার মুখোমুখি হন ট্রাফিক পুলিশের সদস্যরা, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দায়িত্ব পালনে যেভাবে নিয়োজিত থাকেন আর ট্রাফিক পুলিশ সদস্যদের হৃদয়ের যে কথা কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব হয় না। এই গানে ও ভিডিওতে সেটি চিত্রিত করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘এই গানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এর আগে, পুলিশ থিম সং গেয়ে প্রশংসা পেয়েছিলাম। স্বাভাবিকভাবে এটি আমার সহকর্মীরা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছেন।’

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীন ইসলাম গান করেন। দুটি অ্যালবাম, শতাধিক গান ও মিউজিক ভিডিও রয়েছে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯