বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধ টেকসই হয় না: প্রতিমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধ টেকসই হয় না: প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জেলা প্রশাসকদের আমরা নির্দেশনা দিয়েছি, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সজাগ থাকতে হবে।

কারণ আমরা নদীতে বাঁধ নির্মাণ করি। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধগুলো টেকসই হয় না, ধসে পড়ে যায়। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে তাদের প্রতি অনুরোধ জানিয়েছি।

সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারাও বিষয়টির মানুষের কাছে তুলে ধরবেন। যাতে সবার মধ্যে সচেতনতা বাড়ে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক দেশ হলেও আমাদের পানি নিয়ে অনেক সমস্যা আছ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নদীভাঙন ও বন্যার প্রবণতা বেড়েছে। গত বছর আমরা দেখেছি গ্রামাঞ্চলে আগাম বন্যা হয়েছে। তারপরও আমরা ফসলের ক্ষতি হতে দিইনি। সতর্ক ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, সব জেলায় বালুমহাল রাখা হয়। কারণ আমাদের প্রয়োজনেই বালুটা উত্তোলন করতে হয়। দেশের উন্নয়ন কাজে বালু দরকার পড়ে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেখানে বালুমহাল ঘোষণা করবে, সেখান থেকেই কেবল বালু উত্তোলন করা যাবে। এতে একদিকে আমরা বালুর প্রয়োজন মেটাতে পারব, অন্যদিকে নদীভাঙনও রোধ করতে পারব।

কয়েকজন ডিসি নিজ এলাকার নদীভাঙনের কষ্টের কথা বলেছেন জানিয়ে তিনি আরও বলেন, আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে ধীরগতিতে হচ্ছে।

কোনো এলাকা থেকে যখন সমস্যার কথা বলা হয়, তখন সমীক্ষা চালিয়ে সেই কাজ করি। না হলে আমাদের প্রকৌশলীদের ওপর দোষ পড়বে। প্রকৌশলীদের বলেছি, যাতে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলোর সমাধান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯