শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল

বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল

বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল
বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেল

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে আরব আমিরাত।

বুধবার (২৫ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আরব আমিরাত। আরব আমিরাতের হয়ে লাবণ্য কেনি ও মাহিকা গাউর ছাড়া ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন বাকি সব ব্যাটার।

জবাবে ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে স্বর্ণার ব্যাটে সেই চাপ সামলে ম্যাচে ফেরে টাইগ্রেসরা।

৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ। বড় জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের।

ব্যাট হাতে স্বর্ণা ১৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, এছাড়া আফিফা ১৫ ও রাবেয়া খান করেন ১৪ রান। বল হাতে আরব আমিরাতের ইন্দুজা নন্দকুমার ও সামারিয়া ধরনীধারকা ২টি করে উইকেট নেন।

লাবণ্য ৪৬ বলে করেন ২৯ রান। এছাড়া ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন মাহিকা। শিখার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এ ব্যাটারকে। আরব আমিরাতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৭ রান করেন বৈষ্ণব মাহেশ।

বাংলাদেশের পক্ষে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট ও ১৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন মারুফা। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯