বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নিহত: চালক-হেলপার গ্রেফতার

বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নিহত: চালক-হেলপার গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যাত্রীবাহী বাস ‘ভিক্টর পরিবহনের’ ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া আক্তার (২৪) নিহত হওয়ার ঘটনায় চালক লিটন (৩৮) ও এর সহকারী আবুল খায়েরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভিক্টর পরিবহনের ওই বাসটির চালক ও হেলপারকে আসামি করা হয়। ওই মামলাতেই আজ সকাল ৮টা ২২ মিনিটে মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার দুপুর পৌনে ‌১টার দিকে ভাটারা এলাকায় ওই বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা নাদিয়ার মৃত্যু হয়। আহত হয় তার বন্ধু মেহেদী হাসান। নিহত নাদিয়া ওই ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী। তার বাড়ি নারায়গঞ্জের ফতুল্লা থানার চাষাড়ায়। এক সপ্তাহ আগে উত্তরায় একটি হোস্টেলে উঠেছিলেন নাদিয়া।

এ দুর্ঘটনার পর পর কাওলা এলাকায় সড়ক অবরোধ করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় তারা সড়ক থেকে সরে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯