বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গুজব প্রতিরোধে চালু হলো ‘আওয়ামী মিত্র’ অ্যাপস

গুজব প্রতিরোধে চালু হলো ‘আওয়ামী মিত্র’ অ্যাপস

অনুসন্ধান ডেস্ক:: সংক্রিয়ভাবে অপপ্রচার ও গুজব প্রতিরোধে অ্যাপস আবিষ্কার করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যাপস ভিত্তিক প্লাটফর্ম ‘আওয়ামী মিত্র’ নামে নতুন এই অ্যাপসটির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

রবিবার (২২ জানুয়ারি) মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট মাগুরা, স্মার্ট যুব শক্তি’ শীর্ষক অ্যাপস্ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা যুবলীগ।

কর্মশালায় বক্তারা বলেন, ‘এই অ্যাপসটি দলীয় কার্যক্রমের প্রচারের পাশাপাশি নানা অপপ্রচার সংক্রিয়ভাবে প্রতিহত করে প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরবে। যেটি গুজব, বিভ্রান্তি প্রতিরোধের মূল সহায়ক হবে। পাশাপাশি অ্যাপসটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধসহ দেশ ও বাঙালি জাতির প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহায়তা করবে।

যারা রাজনীতি করেন তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে সাসটেইনেবল স্থিতিশীল রাজনীতির চর্চায় অভ্যস্ত করা স্মার্ট রাজনীতি ও স্মার্ট সমাজ প্রতিষ্ঠার প্রধান শর্ত। অ্যাপসটি পরিচলানা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

আওয়ামী মিত্র অ্যাপসের আইটি প্রকৌশলী কাজী সোহাগ জানান, এই অ্যাপসটি দলীয় কার্যক্রমের প্রচারের পাশপাশি নানা অপপ্রচার দ্রুত সনাক্ত ও প্রতিহত করে প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরতে সহযোগিতা করবে। যেটি গুজব, বিভ্রান্তি প্রতিরোধের মূল সহায়ক হবে। সহায়ক হবে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধসহ দেশ ও বাঙালি জাতির প্রকৃত ইতিহাস তুলে ধরতে।

যারা রাজনীতি করেন তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে সাসটেইনেবল স্থিতিশীল রাজনীতির চর্চায় অভ্যস্ত করা। যেটি স্মার্ট রাজনীতি ও স্মার্ট সমাজ প্রতিষ্ঠার প্রধান শর্ত। এই অ্যাপসে ১৪টি ফিচার আইটেম আছে। সময়ের সাথে সাথে এগুলোকে আরো আধুনিকায়ন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯