বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছিনতাইয়ে জড়িত র‌্যাব সদস্যকে সেনাবাহিনীতে হস্তান্তর

ছিনতাইয়ে জড়িত র‌্যাব সদস্যকে সেনাবাহিনীতে হস্তান্তর

অনুসন্ধান ডেস্ক: ঢাকার মহাখালী ফ্লাইওভারে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এ ঘটনায় গ্রেপ্তার র‌্যাব-১-এর সদস্য আল মোমেনকে (২৬) সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মীর মো. মাহফুজুর রহমান। তার বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মীর মো. মাহফুজুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আরিয়ান আহমেদ জয় ও মো. ফরহাদ হোসেন।

গ্রেপ্তার র‌্যাব সদস্যের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ উল্লেখ্য, গত শুক্রবার রাতে মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম তার ভাগ্নে মো. রিয়াজকে সঙ্গে নিয়ে একটি ভাড়া প্রাইভেটকারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

সেখানে তার বিদেশফেরত এক বন্ধুর সঙ্গে দেখা করেন। রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে। ওই গাড়িতে থাকা চারজন নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন। প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরায় তারা।

সেখানে তাদের মারধরও করা হয়। র‍্যাব সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিদের সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পথচারীরা এসে তাদের থামান এবং পুলিশকে খবর দেন।

তখন চক্রটির এক সদস্য পালিয়ে যান। তবে তাদের একজনকে সেখানে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯