শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাঝরাতে র‍্যাব সেজে অপহরণের চেষ্টা, ধাওয়া খেয়ে পালানোর সময় ধরা

মাঝরাতে র‍্যাব সেজে অপহরণের চেষ্টা, ধাওয়া খেয়ে পালানোর সময় ধরা

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর চলন্ত গাড়ি থামিয়ে দুই যুবককে র‌্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা করেছে একটি চক্র। তবে ওই যুবকদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।

এ সময় পালিয়ে যায় চক্রের কয়েকজন সদস্য। তবে জয় নামে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ মানুষ। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। এসময় র‌্যাব পরিচয় দেওয়া চক্রটির গাড়ি থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। জয় নামে একজন আটক রয়েছে। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় শহীদুল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, আমি এবং আমার মামা রিয়াজ বিমানবন্দর এলাকা থেকে গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম।

মহাখালী ফ্লাইওভারে উঠতেই আমাদের গাড়ির গতিরোধ করে পেছন থেকে আসা আরেকটি গাড়ি। সেই গাড়িতে থাকা চার ব্যক্তি র‍্যাব পরিচয়ে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যেতে চেয়েছিল আমাদের।

এক পর্যায়ে আমরা গাড়ি থামালে আমাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারধর শুরু করে। সন্দেহ হওয়ায় চিৎকার শুরু করি আমরা। তিনি আরও বলেন, ওরা আমাদের গাড়ি থামিয়ে জানালা দিয়ে পিস্তল ধরে। গাড়ি থেকে বের হওয়ার পর বলে আমরা সোনা চোরাচালানকারী। আমরা বলি আমাদের চেক করে দেখেন। তখন আমাদের মারধর শুরু করে।

বলে, গুলি করে মেরে ফেলবো। তারপর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এ সময় আমরা চিৎকার শুরু করি। পরে মিডিয়ার গাড়ি এবং পুলিশের লোকজন জড়ো হতে থাকলে তারা ফ্লাইওভার থেকে লাফ দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। তাদের পরনে র‌্যাবের পোশাক ছিল বলে জানান ভুক্তভোগীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯