শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ইজতেমার জন্য রোববার মেট্রোরেল চলবে সারাদিন

বিশ্ব ইজতেমার জন্য রোববার মেট্রোরেল চলবে সারাদিন

অনুসন্ধান ডেস্ক:: তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এতে অংশগ্রহণকারীদের সুবিধা দিতে আগামী রোববার সারা দিন মেট্রোরেল চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ট্রেন।

বৃহস্পতিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মেট্রোরেল গত ডিসেম্বরে যাত্রা শুরুর পর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত দিনের এক বেলা চলাচল করছে।

ইজতেমার কারণে এখন দুই বেলায়ই চলবে। রোববার দুপুরে আখেরি মোনাজাত শেষে ইজতেমায় অংশগ্রহণকারীরা বিকাল পর্যন্ত মেট্রোরেলে আগারগাঁও ফিরতে পারবেন। এই পথে যাতায়াতে ভাড়া ৬০ টাকা দিতে হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। উল্লেখ্য, এর আগে ইজতেমার প্রথম পর্বে মেট্রোরেলে যাত্রীদের ভিড় ছিল ব্যাপক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯