বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ফজরের নামজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে ময়দানের ৪২১নং হালকায় অসুস্থ হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া একই দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ইমাম গাজ্জালী বলেন, আক্কাস আলী নামে ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। টঙ্গীতে লাখো মুসল্লির জমায়েতে মুখর ইজতেমা ময়দান। শীত উপেক্ষা করেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন তুরাগ তীরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব।