শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

অনুসন্ধান ডেস্ক: রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন এক নারী যাত্রী। সোনিয়া রানি রায় নামে এ যাত্রী ডাক্তারের কাছে যাওযার সময় মেট্রোরেলে উঠেন।

হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী। মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।

এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হত। আজ হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছেন। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান নবজাতকের পিতা। সেসময় মেট্রোরেল প্রত্যক্ষদর্শী অন্য যাত্রী সালমা আখি বলেন, মেট্রোরেলে এক নারী চিৎকার করছিলেন। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা উঠেছে।

তিনি আরও বলেন, এরপর কর্তৃপক্ষের সহযোগিতার তার সন্তানপ্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক সন্তান প্রসব হওয়ায় কোন জটিলতা তৈরি হয়নি। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রোরেলের যাত্রী চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯