বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিমানবন্দরে নুরের সঙ্গে সেলফি তুলে শ্রীঘরে তিন কর্মী

বিমানবন্দরে নুরের সঙ্গে সেলফি তুলে শ্রীঘরে তিন কর্মী

অনুসন্ধান ডেস্ক:: সৌদি আরবে ওমরা পালন শেষে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদ-এর সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সেলফি তোলায় দলটির তিন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদেরকে গ্রেফতারের কথা জানায় দলটি।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক (গণমাধ্যম সমন্বয়ক) আবু হানিফের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল এয়ারপোর্টে গণঅধিকার পরিষদ-এর সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিসিভ করার সময় এয়ারপোর্টে কর্মরত ৩ জন ব্যক্তি ভিপি নুরের সাথে সেলফি তুললে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দর থানায় মামলা দিয়ে আজকে ৩ জনকেই কোর্টে চালান দেয়া হচ্ছে। দুপুর ২ টার পরে সিএমএম কোর্টে বিমানবন্দর থানার মামলায় জামিন শুনানী হবে।

আবু হানিফ বলেন, নুর বিমানবন্দর থেকে বের হলে তার সঙ্গে সেলফি তুলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের কিছু কর্মী। এর মধ্যে রাসেল মিয়া, রুবেল রানা, আল আমিনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি জানতে পেরে আমরা থানায় যোগাযোগ করেছি। কিন্তু তাদেরকে না ছেড়ে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গতকাল আটককৃতরা সংঘবদ্ধ হয়ে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ‘গণঅভ্যুর্থানের’ চেষ্টা করেছিল।

এজন্য তাদেরকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের এপিবিএন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯