বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফজরের পর বিশ্ব ইজতেমা শুরু: ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর তুরাগতীর

ফজরের পর বিশ্ব ইজতেমা শুরু: ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর তুরাগতীর

অনুসন্ধান ডেস্ক:: টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। আজ ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলীগ জামাতের বৃহত্তম এ জমায়েত।

দু’পক্ষের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা হচ্ছে আলাদাভাবে। প্রথমে অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা। বৃহস্পিতবার (১২ জানুয়ারি) ইজেতমাগামী বিপুল লোকসমাগমের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট।

শুধু উত্তরা-টঙ্গী সড়ক নয় মহাখালী, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মতিঝিল, গুলশানসহ রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সারি সারি যানবাহন। এর ফলে বেগ পেতে হয় অফিসগামীদের।

করোনার কারণে দুই বছর পর আবার শুরু হতে যাচ্ছে মুসল্লিদের বিশাল জমায়েত। ছোট ছোট দলে বিভক্ত হয়ে ময়দানে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

নিজস্ব খিত্তায় জায়গা না পেয়ে ময়দানের বাইরে সড়কে অবস্থান নিয়েছেন অনেকে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মানুষ।

বৃহত্তম এ জমায়েতে উপস্থিত হতে পেরে খুশি দেশি ও বিদেশি মুসল্লিরা। বাংলাদেশ ছাড়াও একশ দেশের প্রায় ১০ হাজার মুসল্লি এই পর্বের ইজতেমায় অংশ নেবেন বলে আশা আয়োজকদের।

সেনাবাহিনীর পক্ষ থেকে তুরাগের উপর স্থাপন করা হয়েছে ৭টি পন্টুন ব্রিজ। র‌্যাব,পুলিশ,স্বাস্থ্য বিভাগ, এলজিআরডিসহ অনেক সরকারি বিভাগ ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করছেন।

মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হবে আম বয়ান। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা। আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯