বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ইজতেমায় চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

বিশ্ব ইজতেমায় চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

অনুসন্ধান ডেস্ক:: বিশ্ব ইজতেমার মুসুল্লীদের যাতায়াতের সুবিদার্থে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস (পি) চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

ইজতেমার প্রথম পর্বে আগামী শুক্রবার থেকে আখেরি মোনাজাত ও দ্বিতীয় পর্বে আগামী শুক্রবার আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব সেবা চালু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রণকারী মুসুল্লীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই পর্বের আখেরি মোনাজাতের আগে ও আখেরি মোনাজাতের দিন এই বিশেষ ট্রেন পরিচালিত হবে।

এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় আগামী শুক্রবার ও দ্বিতীয় পর্বের আগামী ২০ জানুয়ারি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে গিয়ে বেলা ৩টা ৫০মিনিটে ঢাকা পৌঁছাবে। এছাড়াও ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে টঙ্গীতে পৌঁছবে।

আখেরি মোনাজাতের দিন (১৫জানুয়ারি ও ২২জানুয়ারি) বিশেষ ট্রেন ঢাকা-টঙ্গী স্পেশাল-১, ২, ৩, ৪, ৫ নামে পাঁচটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চলাচল করবে। এছাড়াও টঙ্গী-ময়মনসিংহ ১, ২ ও টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল নামের আরও দুটি ট্রেন চলাচল করবে।

এদিকে প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আখেরী মোনাজাতের দিন ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে।

১৫ ও ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস ও সোনারবাংলা এক্সপ্রেস ব্যতিত সকল আন্ত:নগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন আপ-ডাউন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে। এছাড়াও আখেরি মোনাজাতের পরের দিন ১৬ জানুয়ারি ও ২৩ জানুয়ারি ইজতেমা হতে বর্হিগামী টিকেটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহনের সুবিধার্থে ৭০৪, ৭০৫, ৭০৭, ৭১৭, ৭২২, ৭২৬, ৭৩৫, ৭৩৭, ৭৩৯, ৭৪৫, ৭৫১, ৭৫৩, ৭৫৭, ৭৬৪, ৭৬৫, ৭৬৯, ৭৭১, ৭৭৩, ৭৭৬, ৭৭৭, ৭৮১, ৭৮৯, ৭৯৬ ও ৭৯৭ নং ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট থামবে।

আখেরি মোনাজাতের দিন ১৫ ও ২২জানুয়ারি তুরাগ-১, ২, ৩ ও ৪ ট্রেন চলাচল করবে না ও ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেন ঢাকা হতে ৪টা ৪০মিনিটের পরিবর্তে ৫ টা ২৫ মিনিটে এবং ৪ নম্বর কর্ণফুলী কমিউটার ট্রেন আখেরী মোনাজাতের দিন সকাল ৮ টা ৩০মিনিটের পরিবর্তে দুপুর ১২টা এবং ৩৪ নম্বর তিতাস কমিউটার ৯টা ৪৫মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা হতে ছেড়ে যাবে।

বাংলাদেশ রেওয়ে পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম আমাদের সময়কে বলেন, ইজতেমার দুই পর্বে ঢাকা থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও জামালপুর থেকে স্পেশাল ট্রেন চলবে এবং ময়মনসিংহে আখেরি মোনাজাতের দিন দুইটি স্পেশাল ট্রেন যাবে। ইজতেমায় আগত মুসুল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯