শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পার্টিতে যাওয়ায় শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

পার্টিতে যাওয়ায় শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

অনুসন্ধান ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যে কারণে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন এই মিডফিল্ডার। তবে ‘থার্টি ফার্স্টের’ পার্টি করতে নিজ দেশে পাড়ি দিয়ে শাস্তির মুখে পড়েছেন ২১ বছর বয়সী পর্তুগালের ক্লাব বেনফিকার এই তারকা।

মরুর বুকে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। এরপর উদ্‌যাপনের জন্য তাকে যথেষ্ট সময়ও দেয় ক্লাব বেনফিকা।

বিশ্বকাপ বিরতির পর ৩০ ডিসেম্বর লিগে ব্রাগার মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার বেনফিকার প্রথম ম্যাচের একাদশেও ছিলেন এনজো।কিন্তু ম্যাচ শেষে থার্টি ফার্স্টের পার্টি করার জন্য হুট করে আবারও আর্জেন্টিনায় চলে যান এনজো। এর জন্যই তাকে শাস্তি পেতে হয়েছে।

এমনিতেই শীতকালীন দলবদলের বাজারে ফার্নান্দেজকে টানতে মরিয়া ইউরোপের বেশ কয়েকটি দল। শুরুতে তাকে দলে টানার দৌড়ে ছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে হঠাৎ দৌড়ে যুক্ত হয়েছে চেলসির নাম। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির বিষয়ে বেনফিকা আর ফার্নান্দেজ নাকি একমত হয়েছেন বলেও খবর এসেছিল।

তাই অনেকেই ধারণা করেছিলেন, এই কারণেই হয়ত পোর্তিমোনেন্সের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন না ফার্নান্দেজ।এমনকি বেঞ্চেও জায়গা হয়নি বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের। তবে কারণটা জানা গেল ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ শ্মিটের কথায়।

তিনি যা বলেছেন, সেটার সারমর্ম একটাই শাস্তি হিসেবে পোর্তিমোনেন্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না ফার্নান্দেজ। থার্টি ফার্স্টের পার্টি করতে ব্রাগার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনায় যাওয়ার আবেদন করেছিলেন ফার্নান্দেজ।

তবে ক্লাব ফার্নান্দেজকে সেই অনুমতি দেয়নি। তাই কাউকে কিছু না বলেই তিনি আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন। ফার্নান্দেজের শাস্তির বিষয়ে বেনফিকার কোচ বলেন, ‘এনজোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেওয়া যায় না। সে যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই।’

শ্মিট আরও যোগ করেন, ‘এনজো ফার্নান্দেজের এখন সবকিছু পরিষ্কার। আমার বলতে ভালো লাগছে যে আজ সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। সে এমন একজন খেলোয়াড়, শিরোপা জয়ের জন্য যাকে আমাদের খুব দরকার।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯