বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
‘২০২২ সালের সেরা খেলোয়াড় মেসি’ 

‘২০২২ সালের সেরা খেলোয়াড় মেসি’ 

অনুসন্ধান ডেস্ক:: বিশ্বকাপ জেতার পর হয়তো আর কোনো চাওয়া নেই লিওনেল মেসির। কিন্তু একের পর এক পুরস্কার ঠিকই ঠাঁই করে নিচ্ছে তার ট্রফি শো-কেসে।

এবার ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক ফেডারেশন (আইএফএফএইচএস) তাকে নির্বাচিত করলো ২০২২ সালের সেরা খেলোয়াড় হিসেবে।

১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। তবে ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যুক্ত ছিল তারা।কিন্তু ২০২০ সাল থেকে আবার আলাদাভাবে পুরস্কারটি দেওয়ার প্রথা চালু করে সংগঠন। ২০২০ সালের পর ২০২১-এও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবের্ত লেভানদোভস্কি। তবে এবার তা উঠল মেসির হাতে।

২৭৫ ভোট নিয়ে পুরস্কার পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (৩৫ ভোট), করিম বেনজেমা (৩০) , লুকা মদ্রিচ (১৫) ও আরলিং হালান্ডকে (৫)।

২০২২ সালে দুর্দান্ত এক বছর কাটিয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫১ ম্যাচে ৩৫ টি গোলের পাশাপাশি ৩০ টি অ্যাসিস্ট করেছেন তিনি।

প্রতি ৬৯ মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। এই পারফরম্যান্সে পিএসজির হয়ে লিগ ওয়ান জিতেছেন এবং বছরের শেষ দিকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জনের দেখা পেয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপে সাত গোল ও তিন অ্যাসিস্টের করায় গোল্ডেন বলের পুরস্কারটাও তার হাতে উঠে। এদিকে আইএফএফএইচএস আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে এবং সেরা গোলকিপার হয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯