সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাতেই সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বের হয়ে এসেছি: পরীমনি

রাতেই সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বের হয়ে এসেছি: পরীমনি

অনুসন্ধান ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন। সেই সংসারে নেমে এলো ভাঙ্গনের সুর। সব সম্পর্ক ছিন্ন করে গতকাল শুক্রবার রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছেন বলে জানিয়েছেন এই নায়িকা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে পরীমনি বলেন, ‘আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমি রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। গতকাল রাতে ওর বাসা থেকে বের হয়ে এসেছি। এখন থেকে আমরা আলাদা। দোয়া করি রাজ ভালো থাকুক।’

এই নায়িকা আরও বলেন, ‘এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। এভাবে একটি জীবন চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ এর আগে ফেসবুকে পরীমনি লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

গত ২২ জানুয়ারি নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

তবে জানা গিয়েছিল পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন। বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলছেন দুজনে। এরপর চলতি বছর ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান। আদর করে তার নাম রাখা হলো শাহীম মুহাম্মদ রাজ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯