বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন বছরকে স্বাগত: আকাশে ফুটছে আতশবাজি, উড়ছে ফানুস

নতুন বছরকে স্বাগত: আকাশে ফুটছে আতশবাজি, উড়ছে ফানুস

অনুসন্ধান ডেস্ক:: শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৩ এর যাত্রা। আর সেই শুভক্ষণে দেশের আকাশে আকাশে উড়ছে হাজার হাজার ফানুস। আতশবাজির আলোতে ঝলমলে হয়ে পড়েছে চারিদিক। ফানুস এবং আতশবাজির মাধ্যমে পৃথিবীর মন্দকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো রাজধানীবাসী।

নতুন বছর বরণ ও পুরোনোকে বিদায় জানাতে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় আতশবাজির উৎসব। সন্ধ্যা গড়িয়ে রাত হতে হতে তা বাড়তে থাকে। ছাদে ছাদে চলে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ বরণের প্রস্তুতি। ঠিক রাত ১২টায় রাতের ঢাকা উজ্জ্বল হয়ে ওঠে আতশবাজি আর ফানুসে।

আতশবাজির শুরুটা চীন থেকেই।.নানান অনুষ্ঠানে চীনাদের আতশবাজির ব্যবহার করার প্রমাণ রয়েছে। ধীরে ধীরে আতশবাজি কেন্দ্রিক শিল্পগুলো নানা উৎসবে স্থান পেতে শুরু করে। চীনের মানুষরা বিশ্বাস করতে শুরু করে যে আতশবাজি মন্দ আত্মাকে তাড়িয়ে দিতে এবং ভাগ্য এবং সুখ আনতে সক্ষম। সেই ধারণাকে কেন্দ্র করেই বিশ্বে মূলত আতশবাজির প্রচলন শুরু।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯