বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার বার বন্ধের নির্দেশ, ফানুস-পটকা নিষিদ্ধ

ঢাকার বার বন্ধের নির্দেশ, ফানুস-পটকা নিষিদ্ধ

অনুসন্ধান ডেস্ক: থার্টিফার্স্ট নাইট উদযাপানে অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে বেশ কিছু বিধি নিষেধ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার সন্ধ্যায়ই ঢাকার সব বার বন্ধ করতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ফানুস ওড়ানো। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

শনিবার এক সংবাদ সম্মেলনে এসব বিধি-নিষেধের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, নিষেধ অমান্য করলে ব্যবস্থা নেবে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই ফানুস ওড়ান। আমরা এটা ওড়াতে নিষেধ করছি, কারণ এটার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এটা কেউ ওড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোথাও কোনো ধরনের আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ডিজে পার্টি আয়োজন করা যাবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তবে ইনডোরে করা যাবে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান গোলাম ফারুক। তিনি বলেন, বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯