শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় র‍্যাব সর্বাত্মক প্রস্তুত: ডিজি

আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তায় র‍্যাব সর্বাত্মক প্রস্তুত: ডিজি

অনুসন্ধান ডেস্ক: র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে র্যাব সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন পয়েন্টে স্টাইকিং ফোর্সের পাশাপাশি পেট্রোল টিম ও ডগস্কোয়ার্ড থাকবে। এছাড়া বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদাপোষাকে র্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ প্রয়োজনে কমান্ডো টিম প্রস্তুত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আগামীকাল শনিবার এই মাঠে আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্মেলনের সার্বিক পরিস্থিতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব প্রস্তুত। আশা করি কোনো সমস্যা হবে না।

কোনো ধরণের অপ্রীতিকর আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, ‘আমরা আশঙ্কার কথা বলছি না।

র্যাব জাতীয় যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে যারা আসবেন তারা যেন নিরাপত্তার মধ্যে থাকেন; বাইরের কোনো অপশক্তি এখানে ঝামেলা না করতে পারে সেই হিসেবে আমাদের নিরাপত্তা প্রস্তুতি।’

আরেক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘রাজনৈতিক উত্তাপ তো দেখি না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন। সরকারি দল, বিরোধী দল থাকবে। যেহেতু সামনে নির্বাচনে সেই হিসেবে রাজনৈতিক উত্তাপ মনে হতেই পারে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯