শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্চে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপজয়ী মেসি

মার্চে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপজয়ী মেসি

অনুসন্ধান ডেস্ক: আগামী মার্চে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বার্তা পাঠিয়েছিলেন।

 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি দেন। তার প্রতি উত্তরে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করেছেন। খুব শিগগিরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান এবং দুই দেশের সম্পর্ক গভীর করতে চান। তিনিও (আর্জেন্টিনার রাষ্ট্রপতি) বলেছেন, তারা দূতাবাস খোলার কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯