শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিলের দাবি ফরাসি গণমাধ্যমের

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিলের দাবি ফরাসি গণমাধ্যমের

অনুসন্ধান ডেস্ক: ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার রাত। ফুটবলের ইতিহাসে বিশাল এক রাত। সমগ্র বিশ্ব দেখেছে রুদ্ধশ্বাস এক ফাইনাল। যে ফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে ৩৬ বছর পর শিরোপা উল্লাসে মেতেছে আর্জেন্টিনা।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। ঠিক সেসময় উল্লাসে মাঠে নেমে পড়েন আর্জেন্টিনা দলের অতিরিক্ত খেলোয়াড়রা।

এ নিয়ে আর্জেন্টিনার করা শেষ গোল বাতিলের দাবি তুলেছে ফরাসি গণমাধ্যম এল একুইপ। তাদের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

 

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে। গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯