শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরগুনার বিষখালী: নদী ভরাট করে ইটভাটা

বরগুনার বিষখালী: নদী ভরাট করে ইটভাটা

অনুসন্ধান ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচকি ফেরিঘাট এলাকায় বিষখালী নদী দখল করে দুটি ইটভাটার পরিধি বাড়ানো হয়েছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভাঙনের মুখে পড়েছে নদীতে জেগে ওঠা চরের একাধিক স্থান। অথচ বিষয়টি এখনো জানে না উপজেলা প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানায়, ইটভাটা দুটির স্বত্বাধিকারী জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। ইট পোড়ানো মৌসুম ছাড়াও সারা বছর ইট-সুরকির টুকরা ফেলে নদী ভরাট করছে তাঁর লোকজন। এতে নদীর জোয়ার-ভাটার স্রোতের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভাঙনের মুখে পড়েছে নদীতীর।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, আরএসবি ব্রিকস-১ ও আরএসবি ব্রিকস-২ নামের ইটভাটা দুটির পরিধি বাড়াতে ইট, মাটি ও বালু ফেলে বিষখালী নদী ভরাট করা হচ্ছে। ভাটার পশ্চিম পারে নদী ভরাট করে নির্মাণ করা হয়েছে জেটি।

আরএসবি-২ ব্রিকসের পূর্ব পাশে নদীর চরে ইট-সুরকি ও মাটি ফেলা হয়েছে। উত্তর পাশে নদীর ভেতরে অন্তত ৫০ ফুট পর্যন্ত ইটভাটা সম্প্রসারণ করা হয়েছে। এতে ওই এলাকায় নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

বরইতলা-বাইনচকি এলাকার খেয়াচালক মো. আসলাম বলেন, একসময় এই স্থানে তীব্র স্রোত ছিল। আর এখন কোনো স্রোতই নেই। এখন ভাটার সময় সহজেই এপার-ওপার সাঁতরে পার হওয়া যায়।

বাইনচকি এলাকার বাসিন্দা মোখলেচুর রহমান বলেন, ইটভাটা কর্তৃপক্ষ প্রতিবছর নদীর তীর ভরাট করছে। যতটুকু চর জাগে তা ভরাট করে দখলে নিয়ে নেয় তারা।আরএসবি ব্রিকস নামের ইটভাটা দুটির ব্যবস্থাপক মো. মনির দাবি করে বলেন, ‘এখানে রেকর্ডীয় জমি কিনে আমরা ইটভাটার জায়গা বাড়াচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্ভেয়ার এসে জমি মেপে সীমানা দিয়ে গেছেন। আমরা ওই সীমানার মধ্যেই ভরাট করছি। ’ ইটভাটা মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা কোনো নদীর জায়গা দখল করছি না। ব্যক্তিমালিকানা জমিতে আমি ভাটা করেছি।

এখানে কোনো সরকারি জমি নেই। উপজেলা প্রশাসক আমাদের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আমরা সীমানার মধ্যেই আছি। ’ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘কোনোভাবেই নদীর তীর দখল বা ভরাট করা যাবে না। এতে নদীর স্বাভাবিক স্রোতধারা বাধাগ্রস্ত হয়। এভাবে ইটভাটার পরিধি বাড়ানো সম্পূর্ণ বেআইনি। ’

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিএ) বরগুনা নদীবন্দরের কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, ‘নদী ভরাট করে ইটভাটা সম্প্রসারণ করার বিষয়টি আমার জানা নেই। ’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, ‘নদীর চর দখলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯