বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জঙ্গিবাদে সম্পৃক্ততা: ৭ দিনের রিমান্ডে জামায়াত আমির

জঙ্গিবাদে সম্পৃক্ততা: ৭ দিনের রিমান্ডে জামায়াত আমির

অনুসন্ধান ডেস্ক: জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করা হয়। এ সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. আবুল বাশার।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন। এরপর জামায়াতপন্থী আইনজীবীরা আদালত প্রঙ্গণে বিক্ষোভ মিছিল করে।

এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আদালতে আনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেট থেকে কোর্ট হাজত পর্যন্ত পুলিশের বেষ্টনী তৈরি করা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে সোয়াটের গাড়ির নিরাপত্তা বেষ্টনীতে তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করে। এরপর সিটিটিসি ইউনিট তাকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখায়।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এক মামলায় তাকে গ্রেফতার করে সিটিটিসি। একই মামলায় ডা. শফিকুরকেও গ্রেফতার করেছে পুলিশের এই বিশেষ ইউনিট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯